1. live@crimesangbad.com : - : -
  2. info@www.crimesangbad.com : ক্রাইম সংবাদ :
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ওসি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ৫৯ বিজিবি’র উদ্যোগে অসহায় মানুষদের ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫৯ বিজিবি’র উদ্যোগে অসহায় মানুষদের ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সড়ক ভবন ঘেরাও ও সড়ক অবরোধ চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের উপর হামলা, গ্রেপ্তারের দাবিতে  প্রতিবাদ সভা  চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের উপর হামলা, আসামিদের গ্রেপ্তারে আল্টিমেটাম চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল ফ্রি করার দাবিতে স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে  বিজিবি’র অভিযান বিদেশী পিস্তল জব্দ 

  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৮০ বার পড়া হয়েছে

আখতারুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ:

শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২ টি বিদেশী পিস্তল, ৪ টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে  (৫৩ বিজিবি’র) সদস্যরা।


মঙ্গলবার দুপুরে  চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় (৫৩বিজিবি’র)  অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি’র মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

ঔ ধারাবাহিকতায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ  জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর বিওপি’র একটি চৌকষ টহলদল সীমান্তের বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনাকষা ইউনিয়নের টুঠাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি জব্দ করে।

(৫৩ বিজিবি’র) অধিনায়ক আরো বলেন, নির্বাচনকে সামনে রেখে দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতা পরিস্থিতির  সৃষ্টির লক্ষ্যে অবৈধ পথে অস্ত্র গোলাবারুদ চোরা  চালান  করতে না পারে এ লক্ষ্যে বিজিবি  সব সময় তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট