1. live@crimesangbad.com : - : -
  2. info@www.crimesangbad.com : ক্রাইম সংবাদ :
শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ওসি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ৫৯ বিজিবি’র উদ্যোগে অসহায় মানুষদের ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫৯ বিজিবি’র উদ্যোগে অসহায় মানুষদের ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সড়ক ভবন ঘেরাও ও সড়ক অবরোধ চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের উপর হামলা, গ্রেপ্তারের দাবিতে  প্রতিবাদ সভা  চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের উপর হামলা, আসামিদের গ্রেপ্তারে আল্টিমেটাম চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল ফ্রি করার দাবিতে স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ 

চাঁপাইনবাবগঞ্জে জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগে সংবাদ সম্মেলনদ

  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
গোমস্তাপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. আশরাফুল হক।
লিখিত বক্তব্যে তিনি জানান, প্রায় ৪/৫ বছর আগে থেকে তার নামে থাকা জমির আরএস দাগ নং ১৩০১, ১৩০৭, ১৩০৮ ও ১৩০৯ নিয়ে বিরোধ সৃষ্টি হয়। প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে এবং তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, গত ২২ মার্চ ২০২৬ তারিখ বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে বোয়ালিয়া ইউনিয়নের মিনি বাজার এলাকায় একটি চায়ের দোকানের সামনে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা তাকে মারধর করে গুরুতর আহত করে এবং তার কাছে থাকা প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে দাবি করেন তিনি।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান ভুক্তভোগী।
সংবাদ সম্মেলনে আশরাফুল হক সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট