1. live@crimesangbad.com : - : -
  2. info@www.crimesangbad.com : ক্রাইম সংবাদ :
শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ওসি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ৫৯ বিজিবি’র উদ্যোগে অসহায় মানুষদের ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫৯ বিজিবি’র উদ্যোগে অসহায় মানুষদের ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সড়ক ভবন ঘেরাও ও সড়ক অবরোধ চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের উপর হামলা, গ্রেপ্তারের দাবিতে  প্রতিবাদ সভা  চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের উপর হামলা, আসামিদের গ্রেপ্তারে আল্টিমেটাম চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল ফ্রি করার দাবিতে স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ 

চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ :

চাঁপাইনবাবগঞ্জ সহ সারাদেশে একযোগে সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্প-এর ৬ ষষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম অনলাইনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়ন করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, সহযোগিতায় রয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আজ সকাল ১০ ঘটিকায় রাজধানী ঢাকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আমিনুল হক ও সভাপতিত্ব করেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. সাইফুজ্জামান, মহাপরিচালক (গ্রেড-১),যুব উন্নয়ন অধিদপ্তর।

প্রধান অতিথির বক্তব্য প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বলেন, প্রকল্পের আওতায় এ পর্যন্ত ১৪ হাজার ৪০০ জন প্রশিক্ষনাথী প্রশিক্ষণ সম্পূর্ণ করেছে। তিনি আরও বলেন। তাদের মধ্যে ৬০ শতাংশ বা ৮ হাজার ৬৪০জন দেশ বিদেশে মার্কেটপ্লেসে কাজ করছেন। তাদের উপার্জিত অর্থের পরিমাণ ১৮ লাখ ৪৫ হাজার ৬৪৫ ডলার যা বাংলাদেশী টাকায় ২২কোটি ৭০ লক্ষ ১৪হাজার ৪১৬ টাকা। উপার্জনের সহায়তায় করতে প্রতিটি জেলায় মেন্টরিং ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধন উপলক্ষে ছিল উৎসবমুখর পরিবেশ। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কর্মকার, সহকারী পরিচালক মিজানুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্রাঞ্চের কো-অর্ডিনেটর এস -এম আব্দুল্লাহ, প্রশিক্ষক জাকির হোসেন, প্রশিক্ষক জেমস, প্রশিক্ষক মোসাদ্দিকুর ফাহিম সহ ৬ষষ্ঠ ব্যাচের ৭৫জন প্রশিক্ষণাথী।

প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দেশের তরুণ সমাজকে ডিজিটাল দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ফ্রিল্যান্সিং ও অনলাইন কর্মসংস্থানে যুক্ত করা হচ্ছে। অতিথিরা বলেন, এ উদ্যোগ তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল করে তুলবে এবং “তথ্য ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ” গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট