চাঁপাইনবাবগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ওসি একরামুল হোসাইন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন পিপিএম। এক শুভেচ্ছা বার্তায় ওসি একরামুল হোসাইন পিপিএম বলেন, চাঁপাইনবাবগঞ্জ সহ সমগ্র বাংলাদেশের সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
ত্যাগ, ভালোবাসা, ভ্রাতৃত্ব ও মানবতার মহান শিক্ষা আমাদের জীবনে শান্তি, সমৃদ্ধি ও ঐক্য বয়ে আনুক।

এই পবিত্র দিনে মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশ ও জাতির কল্যাণ দান করুন।
সবার জীবন আনন্দ, সুখ ও শান্তিতে ভরে উঠুক — এই কামনা করি।
ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে জানিয়ে ওসি বলেন, সদর উপজেলার নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে একাধিক ইউনিট সার্বক্ষণিক টহলে থাকবে। অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন ওসি।
✨🌙🌿 ঈদ মোবারক 🌿
মো. একরামুল হোসাইন পিপিএম
অফিসার ইনচার্জ (ওসি)
সদর মডেল থানা
চাঁপাইনবাবগঞ্জ।