1. live@crimesangbad.com : - : -
  2. info@www.crimesangbad.com : ক্রাইম সংবাদ :
শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ওসি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ৫৯ বিজিবি’র উদ্যোগে অসহায় মানুষদের ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫৯ বিজিবি’র উদ্যোগে অসহায় মানুষদের ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সড়ক ভবন ঘেরাও ও সড়ক অবরোধ চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের উপর হামলা, গ্রেপ্তারের দাবিতে  প্রতিবাদ সভা  চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের উপর হামলা, আসামিদের গ্রেপ্তারে আল্টিমেটাম চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল ফ্রি করার দাবিতে স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ 

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৫১১ বার পড়া হয়েছে
সিফাত চাঁপাইনবাবগঞ্জ
শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে অভিযান চালিয়ে ২টি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে ৫৯ বিজিবি। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, ৫৯বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
অধিনায়ক লে. গোলাম কিবরিয়া জানান, আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে অস্ত্র ও গোলাবারুদ এনে সন্ত্রাসীরা যাতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না রাখতে পারে, সেই লক্ষেই সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও টহল তৎপরতা বাড়ানো হয়েছে।যার কারনেই বৃহস্পতিবার আজমতপুর সীমান্তের ১৮২/৩ এস হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি আম বাগানে বিশেষ অভিযানে ২টি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি । শুক্রবার মামলা দায়েরের পর উদ্ধারকৃত অস্ত্র ও গুলি শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, গত ৩ বছরে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৩ টি দেশি -বিদেশি পিস্তল,৩৯৮ রাউন্ড গুলি ও ৪১টি ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি’র সদস্যরা। আটক হয়েছেন ১৫জন।
৫৯বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, অস্ত্র মাদক ও চোরাচালানের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও চলমান থাকবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট