1. live@crimesangbad.com : - : -
  2. info@www.crimesangbad.com : ক্রাইম সংবাদ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ এর আয়োজনে ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে  বিজিবি’র অভিযান বিদেশী পিস্তল জব্দ  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে  বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল জব্দ  চাঁপাইনবাবগঞ্জে জামাতে ইসলামীর বিশাল জনসভা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ জামায়াতে আমীর আসা উপলক্ষে সংবাদ সম্মেলন

জামায়াতে আমীর আসা উপলক্ষে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

 

ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ:
আসন্ন ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক বিশাল নির্বাচনী জনসভার ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। আগামী ৫ই ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ১০টায় স্থানীয় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে।
​উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর, বিশিষ্ট সমাজসেবক ও বর্ষীয়ান জননেতা ডাঃ শফিকুর রহমান। এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় জোট নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

​জনসভা সফল করার লক্ষ্যে এক সংবাদ সম্মেলনে প্রস্তুতিমূলক বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁপাইনবাবগঞ্জ জেলার আমীর আবু জার গিফারী বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গঠন এবং যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করে একটি বৈষম্যমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নিয়েছে। আমরা মহান আল্লাহর সাহায্য এবং জনগণের রায় নিয়ে আগামীর সরকার গঠন করতে চাই।
​জনসভা আয়োজনের সার্বিক প্রস্তুতি বিষয়ে তিনি আরও জানান, আগামী বৃহস্পতিবারের এই সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। এই বিশাল জনসভাকে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে তিনি সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, র‍্যাব, গোয়েন্দা সংস্থা, আইনজীবী এবং সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

​বক্তব্যের শেষে তিনি ৫ই ফেব্রুয়ারির জনসভা সফল করার আহ্বান জানিয়ে বলেন, “আসন্ন নির্বাচন সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন হোক এবং দেশে একটি টেকসই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক—এটাই আমাদের প্রত্যাশা। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের বিজয় সুনিশ্চিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট