1. live@crimesangbad.com : - : -
  2. info@www.crimesangbad.com : ক্রাইম সংবাদ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ এর আয়োজনে ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে  বিজিবি’র অভিযান বিদেশী পিস্তল জব্দ  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে  বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল জব্দ  চাঁপাইনবাবগঞ্জে জামাতে ইসলামীর বিশাল জনসভা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ জামায়াতে আমীর আসা উপলক্ষে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে জামাতে ইসলামীর বিশাল জনসভা

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে
আখতারুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ:
​চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে আজ ৫ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার কলেজ মাঠে আয়োজিত  এক বিশাল নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুল রহমান বলেছেন, দেশের সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে এবং একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “জনগণ এখন পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের অগ্রভাগে থাকবে সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব।
তাঁর বক্তব্যে দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, বিগত দিনের শাসন ব্যবস্থায় সাধারণ মানুষ যে বৈষম্যের শিকার হয়েছে, তা দূর করতে হলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রয়োজন।প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী অপরাধ করলে তাদেরকেও ছাড়  দিয়ে কথা বলা হবে না সাধারণ মানুষ অপরাধ করলে যে বিচার, যে শাস্তি হবে, একজন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী সেই অপরাধ করলে তাদেরকেও ছাড়  দিয়ে কথা বলা হবে না। সেই বিচার আমরা বাংলাদেশে কায়েমে করতে চাই। এই বিচার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, নৃ-তাত্বিক জনগোষ্ঠি সকলের জন্য সমান। আমরা বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়।
 নবাবগঞ্জ সরকারী কলেজ মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন্ জামায়াতের আমির ড. শফিকুর রহমান।তিনি বলেন, তিস্তা পাড় থেকে শুরু করে সমুদ্র পাড়, জাফলং থেকে সুন্দরবন, টেকনাফ খেকে তেতুলিয়া, সকল জায়গায় আজকে মুক্তির পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবিক বাংলাদেশের পক্ষে গণজোয়ার সৃস্টি হয়েছে। এই চাঁপাইনবাবগঞ্জ  তার গবির্ত অংশিদার। তিনি প্রশ্ন রেখে বলেন, কেন এই গণজোয়ার। উত্তরে তিনি বলেন মানুষ বিগত ৫৪ বছর শাষন আর অপশাসন তা দেখেছে, দেখেতে দেখেতে ক্লান্ত হয়ে পড়েছে। এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন  চায়। পুরানা বন্দোবস্তের রাজনীতি আর দেখেতে চাই না। জুলাই যোদ্ধারা সেদিন রাস্তায় নেমে বলেছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা সর্বক্ষেত্রে ন্যায় বিচার চায়।
 আমরা সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা  করতে চায়।জামায়াত আমির বলেন, জামায়াতা রাস্ট্রের দায়িত্বে গেলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী করে গড়ে তোলা হবে। তিনি বলেন, যে জাতি মায়েদের সম্মান করেন সেজাতির সম্মান আল্লাহ বাড়িয়ে দেন। ছেলেদের মায়ের সম্মান রক্ষায় জীবন দিতে হবে এই আমাদের অঙ্গীকার।সভায় জামায়াত আমীর ড. শফিকুর রহমান চাঁপাইনবাবগঞ্জের তিনিটি সংসদীয় আসনের দলীয় তিন প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে তাদেরকে বিজয়ী করতে সকলকে আহ্বান  জানান।চাঁপাইনবাবগঞ্জ  জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের প্রার্থী ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী ড. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী ঢাকা দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসরাম সাদ্দাম প্রমূখ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট