1. live@crimesangbad.com : - : -
  2. info@www.crimesangbad.com : ক্রাইম সংবাদ :
শনিবার, ৩০ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ওসি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ৫৯ বিজিবি’র উদ্যোগে অসহায় মানুষদের ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫৯ বিজিবি’র উদ্যোগে অসহায় মানুষদের ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সড়ক ভবন ঘেরাও ও সড়ক অবরোধ চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের উপর হামলা, গ্রেপ্তারের দাবিতে  প্রতিবাদ সভা  চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের উপর হামলা, আসামিদের গ্রেপ্তারে আল্টিমেটাম চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল ফ্রি করার দাবিতে স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ 

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল ফ্রি করার দাবিতে স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

আখতারুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ:

বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু)’র টোল ফ্রি করার দাবিতে স্মারকলিপি দিয়েছে ‘চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি’। জেলা প্রশাসক ও সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর বরাবর স্মারকলিপিটি দেয়া হয়।  ২৩ শে এপ্রিল বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর প্রতিনিধির কাছে এবং পরে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিটি দেয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মহানন্দা সেতুটি স্থানীয় জনগণের দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেতু। কিন্তু টোল আদায়ের কারণে সাধারণ মানুষসহ কৃষক, নিম্নআয়ের শ্রমজীবী ও শিক্ষার্থী, অটোরিকশা ও সিএনজি চালক চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তাই সেতুটি স্থানীয় জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখা উচিত এবং দ্রুত টোল ব্যবস্থা বাতিল করা প্রয়োজন।

তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক মো. তরিকুল আলম  মোল্লা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পদাক মুস্তাফিজুর রহমান মুকুলসহ নাগরিক অধিকার আদায় কমিটির নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট